শিরোনাম
Passenger Voice | ০৪:৩০ পিএম, ২০২৬-০৪-০৮
চট্টগ্রামের হাটহাজারীতে ঈদুল ফিতরের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যবসায়ী নাসির উদ্দিন (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
নাসির উদ্দিন হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মুদি ব্যবসায়ী ছিলেন। শেরে বাংলা মাজারের পশ্চিম পাশে তার দোকান ছিল।
স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন হাটহাজারী-রাঙ্গামাটি সড়কের কড়িয়ার দিঘী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন নাসির উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত