শিরোনাম
Passenger Voice | ০৩:৩৬ পিএম, ২০২৬-০৪-০৮
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬০৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮ টি বাস, ১১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৭৫ টি মোটরসাইকেলসহ মোট ১৪৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫ টি বাস, ৩ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ১২৬ টি সিএনজি ও ২১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১ টি বাস, ৩৫ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৬৯ টি মোটরসাইকেলসহ মোট ২১৯ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজিসহ ৭১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ১৬ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি, ১৪১ টি মোটরসাইকেলসহ মোট ২৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ৬ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ১১৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩২ টি গাড়ি ডাম্পিং ও ১৪২ টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত