শিরোনাম
Passenger Voice | ০৩:০৫ পিএম, ২০২৬-০৪-০৮
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার (৮ এপ্রিল) সকালে র্যাব-২ এর নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান।
আটকদের মধ্যে ৬ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।
দালাল চক্রের ফাঁদে পড়ে অনেকে হয়রানির শিকার হন, তাই এমন অভিযান বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দালালবিরোধী অভিযানে গ্রাহক হয়রানি কমবে, এ প্রত্যাশা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের। নিজ তত্ত্বাবধানে ফরম পূরণ, টাকা জমা দেয়ার আহবান জানান তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত