শিরোনাম
Akter Hossain.mirsarai correspondent | ১১:৪১ এএম, ২০২৬-০৪-০৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বিভিন্ন রুটে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রী হুইলার যান।এরফলে মহাসড়কের মিরসরাই অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা তবে এইসব থ্রী হুইলার অটোরিকশা অবাধে চলাচলের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
চট্টগ্রামের প্রবেশদ্বার ধুমঘাট ব্রীজ থেকে বড়-দারোগাহাট পর্যন্ত উপজেলার ২৩ কিলোমিটার অংশে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ও মিরসরাই এলাকায় মহাসড়কে বীরদর্পে চলছে থ্রি-হুইলার, সেটাতো আছেই কিন্তু ঝুঁকিপূর্ণ ভাবে উল্টো পথে চলছে এসব অটোরিকশা, সিএনজি। ইউটার্ণ এবং প্রধান সড়কে প্রবেশের সময় মানা হচ্ছে না কোন নিয়ম-শৃঙ্খলা। এছাড়া মহাসড়কে দূর পাল্লার বাস ও মালবাহী মোটরযানের সঙ্গে মহাসড়কে তীব্র প্রতিযোগিতা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এসব থ্রী হুইলার। এতে সড়কে দেখা যাচ্ছে চরম বিশৃঙ্খলা এবং মারাত্মক ক্ষতির শঙ্কা।
বাস চালকরা বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেটা অত্যন্ত ব্যস্ততম সড়ক'ও বলা চলে। প্রতিদিন এই সড়কে হাজার হাজার গাড়ি চলাচল করে। কিন্তু দুঃখের বিষয় মহাসড়কে নিষিদ্ধ থ্রী হুইলার গাড়ি আমাদের চলার পথে বিঘ্ন ও বিপদ তৈরি করছে, আমরা খুবই আতঙ্কে থাকি কারণ তিন চাকার চালকরা কোন শৃঙ্খলা মানেনা, সংযোগ সড়ক দিয়ে কোনরকম সিগন্যাল ছাড়াই মহাসড়কে ওঠে এবং পার্শ্ব সড়ক থেকে প্রধান সড়কে উঠে যায়, সিগন্যাল ছাড়া লেন পরিবর্তন, ধীর গতির বাহন হলেও মহাসড়কে পাল্লা দিয়ে বেপরোয়াভাবে চলাচল করে এবং ওভারটেক করে।
নাম প্রকাশ না করার শর্তে সচেতন যাত্রীদের অনেকেই অভিযোগ করে বলেন, মিশুক, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশা ও ভ্যানগাড়ি'র কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে মান্থলি টোকেন বাণিজ্যে চলছে এসব তিন চাকার যানবাহন। হঠাৎ অভিযানে চালকদের মামলা দেয়া হলেও মাসোয়ারা ও টোকেন ব্যবহার করে বাঁধা ছাড়াই চলছে তিন চাকার এসব নিষিদ্ধ যান।
গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মহাসড়কে অবাধে নিষিদ্ধ থ্রী হুইলার যান চলাচলের বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে অবৈধ থ্রী হুইলার বন্ধে জোরারগঞ্জ হাইওয়ে থানা বরাবরই কঠোর এবং আমাদের অভিযান চলমান রয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের মাঠ পর্যায়ে লোক রয়েছে। মহাসড়কে এসব গাড়ি দেখা মাত্র মামলা দেয়া হচ্ছে, গাড়ি জব্দ করা হচ্ছে সেই সাথে থ্রী হুইলার চালকদের'কে সতর্ক করা হচ্ছে। তবে আমাদের অভিযান, টহল গাড়ি তদারকি ও নজরদারীতে রেখে থ্রী হুইলার চালকরা মহাসড়কে চলাচল করে।
হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে থ্রী হুইলার চলছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এটা ভিত্তিহীন। প্রতিনিয়ত আমাদের হাইওয়ে পুলিশ সদস্যরা থ্রী হুইলার বন্ধে কার্যক্রম অব্যাহত রেখেছেন। নানা ধরনের কথা শোনা গেলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত