শিরোনাম
Passenger Voice | ০৪:২৩ পিএম, ২০২৬-০৪-০৭
মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রাম নগরীতে চালকদের দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। তেল সংকটের পর থেকে এই দুর্ভোগ কমছেনা।বেশিরভাগ চালক দুর্ভোগ মানিয়ে নিতে শিখছেন।অনেকেই বিরক্ত হয়ে পেশা পরিবর্তনের চিন্তা করছেন। নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে চালকদের হাহাহাকার।
৭ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির চিত্র দেখা গেছে।
দুর্জয় দাস নামে এক প্রাইভেট কার চালক প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী।এভাবে চলতে থাকলে চট্টগ্রামে লক ডাউন দেওয়ার সম্ভাবনা দেখছি।তেল সংকটে চালক থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ বিপর্যস্ত। চালকদের দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার কারণে এম্বুলেন্স সহ জরুরি গাড়ি আটকা পড়ছে।এরফলে স্বাভাবিক গতিবিধি ব্যাহত হচ্ছে।
চট্টগ্রামের একাধিক চালক প্যাসেঞ্জার ভয়েসকে জানান, দুর্ভোগের চিত্র এখন নিত্যদিনের।চারদিকে হাহাহাকার।তেল নিয়ে সরকারের নানা সময়ের বক্তব্য আমাদের বিভ্রান্ত করেছে।তেল সংকটের শুরু থেকে নাটকীয়তার আবহ দেখা যায়। দেশে জ্বালানী তেলের অস্থিরতা আরো চরমে পৌঁছবে।যাত্রীরা বাড়তি ভাড়ার বিড়ম্বনায় পড়বে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত