ঢাকাসহ ৬ জেলায় চাকরি দিচ্ছে মেঘনা ব্যাংক

Passenger Voice    |    ০১:৪৫ পিএম, ২০২৬-০৪-০৭


ঢাকাসহ ৬ জেলায় চাকরি দিচ্ছে মেঘনা ব্যাংক

মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি রিকভারি অফিসার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি

পদের নাম: রিকভারি অফিসার (এসও টু পিও)

বিভাগ: এসএএমডি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ

অন্যান্য যোগ্যতা: রিকভারি/এসএএমডি বিভাগে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২৮ থেকে ৩৮ বছর

কর্মস্থল: বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, রংপুর, সিলেট

বেতন: আকর্ষণীয় বেতন 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৬