শিরোনাম
Passenger Voice | ০৩:২৭ পিএম, ২০২৬-০৪-০৬
রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা রাজবাড়ী জেলার দৈনিক সমকালের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি ও বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।
নিহতের জামাই কাজী হুমায়ুন কবির জানান, আজ সকালে একটি পারিবারিক কাজে তার শাশুড়ি সেলিনা আক্তার ঝর্ণাসহ কয়েকজন রাজবাড়ী আদালতে আসেন। সাড়ে নয়টার দিকে তিনি রিকশায় করে শহরের সালমা হোটেলে সকালের নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্না চত্বর এলাকায় রিকশার চাকায় তার গলার ওড়না পেঁচিয়ে গেলে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলায়েত হোসেন নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই নারীর মৃত্যু হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত