সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO-এর Training Instructors Course (TIC) শুরু

Passenger Voice    |    ০৫:২৩ পিএম, ২০২৬-০৪-০৫


সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO-এর Training Instructors Course (TIC) শুরু

৫ এপ্রিল ২০২৬ তারিখে সিভিল এভিয়েশন একাডেমিতে ৫ দিনব্যাপী ICAO-এর Training Instructors Course (TIC) উদ্বোধন করা হয়েছে। দেশের এভিয়েশন খাতে দক্ষ প্রশিক্ষক তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান।

কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ICAO Certified Instructor এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিবুর রহমান মিয়াজী, উপ-পরিচালক (এটিএম), সিভিল এভিয়েশন একাডেমি।

কোর্স শেষে অংশগ্রহণকারীরা ICAO মান অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা অর্জন করবেন এবং আন্তর্জাতিক সনদ লাভ করবেন।