শিরোনাম
Passenger Voice | ০৫:২০ পিএম, ২০২৬-০৪-০৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে অবৈধভাবে গড়ে ওঠা অন্তত পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।আজ রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড় এলাকার মার্কেটের সামনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা।
মূলত যান চলাচল স্বাভাবিক, মানুষের ভোগান্তি দূর করা ও মহাসড়ক দখলমুক্ত রাখতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের জমিতে নির্মিত মহাসড়কের ঢাকাগামী লেনের চিটাগাং রোড অংশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন পণ্যসামগ্রীর দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে শমিত রাজা বলেন, ‘দীর্ঘ সময় ধরে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা গড়ে দখল রাখা হয়েছিল। আমরা দখলমুক্ত করতে আজ অভিযান চালিয়েছি এবং পরে যদি পুনরায় দখল করা হয়, আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে যাব।’
অভিযানকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, হাইওয়ে পুলিশ, আনসার সদস্যসহ জেলা পুলিশের সদস্যরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত