বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন জব্দ

Passenger Voice    |    ০৩:৫৮ পিএম, ২০২৬-০৪-০৫


বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ব্যতীত ড্রোন পরিচালনার একটি ঘটনা শনাক্ত ও প্রতিরোধ করা হয়েছে।

গত ৪ এপ্রিল সন্ধ্যায় SAFF Championship-এর খেলোয়াড়দের আগমন উপলক্ষে VIP Pole Gate-এর সম্মুখে ভিডিও ধারণের সময় একটি ড্রোন হাতেনাতে জব্দ করা হয়। জব্দকৃত ড্রোনটির মডেল DJI Mavic 4 Pro হিসেবে শনাক্ত করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর পূর্বানুমতি ব্যতিরেকে বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল, যা বিদ্যমান বিধি-বিধানের পরিপন্থী।

উল্লেখ্য, “ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০” অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সকলকে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।