সিএমপির অভিযানে ৭৪৪ ক্যান বিয়ার উদ্ধার

Passenger Voice    |    ০৩:৫৬ পিএম, ২০২৬-০৪-০৫


সিএমপির অভিযানে ৭৪৪ ক্যান বিয়ার উদ্ধার

মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মাহবুব আলম খানের (পিপিএম)  সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার'দ্বয়ের তত্ত্বাবধানে মহানগর ডিবি (পশ্চিম) বিভাগ এর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ৪ এপ্রিল রাত সাড়ে এগারোটার  সময় সিএমপির কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনি সংলগ্ন দেওয়ানহাট ব্রিজের নিচে শহীদ এর গুদামের সামনে হতে ৭৪৪ ক্যান বিয়ারসহ অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-১০, তারিখ- ০৫/০৪/২০২৬ ইং রুজু করা হয়েছে।