শিরোনাম
Passenger Voice | ১১:২৮ এএম, ২০২৬-০৪-০৪
ঢাকায় আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল ৩ এপ্রিল জাপানের প্রতিনিধিদলের সাথে সরকারের উচ্চ পর্যায়ের এ বৈঠকে জাপানের প্রতিনিধিদলের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে উপস্থাপিত সংশোধিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে বিমানবন্দরের embarkation Fee, upfront payment এবং revenue share বিশেষভাবে গুরুত্ব পায়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের স্বার্থ রক্ষা করার জন্যই আমরা বারবার এক টেবিলে বসছি। আমরা চাচ্ছি যতদ্রুত সম্ভব টার্মিনাল চালু করতে।
এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাপানের প্রতিনিধিদের বাংলাদেশের প্রস্তাব পুনর্বিবেচনার মাধ্যমে পুনরায় সংশোধিত প্রস্তাব দেয়ার আহ্বান জানান। তিনি নতুন গণতান্ত্রিক সরকারের জাপানের সাথে কাজ করার আগ্রহের কথা স্মরণ করিয়ে দেন।
বৈঠকে দ্রুত সময়ে এ বিষয়ে পুনরায় সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত SAIDA Shinichi এবং জাপানের Ministry of Land, Infrastructure and Tourism-এর সহকারী ভাইস মিনিস্টার Rieko Nakayamaসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত