শিরোনাম
Passenger Voice | ০৩:৩৯ পিএম, ২০২৬-০৪-০৩
সিরাজগঞ্জের মহাসড়কে চাকা ফেটে যাওয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দেওয়ায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাশের মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে জানান ওসি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত