শিরোনাম
Passenger Voice | ১২:৩৭ পিএম, ২০২৬-০৪-০৩
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ওই শিশুটির মৃত্যু হয় এবং এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে বলে হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ মার্চ কিশোরগঞ্জ থেকে আসা চার মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হামের পাশাপাশি শিশুটির হৃদযন্ত্রের সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে নয় জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৬৭ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, “গত ১৭ মার্চ থেকে ৩ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়।
“এর মধ্যে মোট ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ছয় শিশু মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়।” হাম সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত