শিরোনাম
Passenger Voice | ১১:১৬ এএম, ২০২৬-০৪-০৩
মেহেরপুরের গাংনীতে জ্বালানি তেল নামানোর সময় লরিবোঝাই সাড়ে চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে গিয়ে থামে। সেখানকার রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল নামানো হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্টদের কাছে তেলের বৈধ কাগজপত্র চাইলে তারা তা প্রদর্শন করতে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে তেলবোঝাই লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত