শিরোনাম
Passenger Voice | ০৩:৪৫ পিএম, ২০২৬-০৪-০২
মোঃ জয়নাল আবেদীন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড রুটে দাপিয়ে বেড়াচ্ছে থ্রী হুইলার গাড়ি।এরফলে মহাসড়কের সীতাকুণ্ড অংশে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় উল্টো পথে চলছে অটোরিকশা,সিএনজি।এছাড়া মহাসড়কে দূর পাল্লার বাসের সঙ্গে তীব্র প্রতিযোগিতা নিয়ে দিন-দুপুরে দাপিয়ে বেড়াচ্ছে। এতে সড়কে দেখা যাচ্ছে চরম বিশৃঙ্খলা।
বাস চালকরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম সড়ক।প্রতিদিন এই সড়কে হাজার হাজার গাড়ি চলাচল করে।কিন্তু দুঃখের বিষয় মহাসড়কে নিষিদ্ধ থ্রী হুইলার গাড়ি আমাদের চলার পথে বিপদ তৈরি করছে।তিন চাকার চালকরা সংযোগ সড়ক দিয়ে সিগন্যাল ছাড়াই মহাসড়কে ওঠে যায়।ধীর গতির বাহন হলেও মহাসড়কে বেপরোয়াভাবে চলাচল করে।
সচেতন যাত্রীরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, মিশুক,সিএনজি অটোরিকশার কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে।স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে চলছে এসব তিন চাকার গাড়ি।হঠাৎ অভিযানে চালকদের মামলা দেয়া হলেও টোকেন ব্যবহার করে বাধা ছাড়াই চলছে কিছু তিন চাকার গাড়ি।
অবাধে থ্রী হুইলার গাড়ির বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা জানতে চাইলে প্যাসেঞ্জার ভয়েস প্রতিবেদককে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ থ্রী হুইলার বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের মাঠ পর্যায়ে লোক রয়েছে।মহাসড়কে এসব গাড়ি দেখা মাত্র মামলা দেয়া হচ্ছে।তবুও দু একটা থ্রী হুইলার গাড়ি বাধার পরেও চলাচল করে।
হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে থ্রী হুইলার চলছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এটা ভিত্তিহীন। প্রতিনিয়ত আমাদের হাইওয়ে পুলিশ সদস্যরা থ্রী হুইলার বন্ধে কার্যক্রম অব্যাহত রেখেছেন। নানা ধরনের কথা শোনা গেলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত