চট্টগ্রাম রেলস্টেশনে হয়রানির শিকার সংবাদকর্মী

Passenger Voice    |    ০৫:৩৮ পিএম, ২০২৬-০৪-০১


চট্টগ্রাম রেলস্টেশনে হয়রানির শিকার সংবাদকর্মী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় মোঃ বেল্লাল হোসেন নামে এক টিকেট চেকারের কাছে হয়রানির শিকার হলেন সংবাদকর্মী।

আজ ১ এপ্রিল বুধবার বিকাল সাড়ে তিনটায় রেল স্টেশনে সংবাদকর্মীকে হেনস্থা ও হয়রানির ঘটনা ঘটে।

হয়রানির শিকার সংবাদকর্মী মোঃ জয়নাল আবেদীন দেশের একমাত্র গণপরিবহন ভিত্তিক পত্রিকা প্যাসেঞ্জার ভয়েস পত্রিকার স্টাফ রিপোটার।

এই বিষয়ে সংবাদকর্মী মোঃ জয়নাল আবেদীন জানান, দুপুরে যাত্রী ভোগান্তির তথ্য পেয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যায়। এক পর্যায়ে প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার সময় টিকেট চেকার যাত্রী মনে করে টিকেট চান। এই সময় টিকেট চেকারকে কানে কানে আমি যাত্রী নয় সংবাদকর্মী এবং ট্রেন থেকে নামিনি বলার পর হয়রানি করেন। এক পর্যায়ে স্টেশনে সে লোক জড়ো করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে আনার জন্য বলি। পরে সে গেইট থেকে ম্যানেজার রুমে নিয়ে যান কিন্তু সেখানে ম্যানেজারকে পাওয়া যায়নি। পরে টিকেট চেকার বেল্লাল হোসেনকে প্ল্যাটফর্মে পাওয়া যায়নি।