৭নং বাস ড্রাইভার মালিক সমিতির লেনদেনে অসন্তোষ, হিসাব চাওয়ায় হত্যার হুমকি

Passenger Voice    |    ০৫:৩৪ পিএম, ২০২৬-০৪-০১


৭নং বাস ড্রাইভার মালিক সমিতির লেনদেনে অসন্তোষ, হিসাব চাওয়ায় হত্যার হুমকি

মোঃ জয়নাল আবেদীন: কুমিরা ৭নং বাস ড্রাইভার মালিক সমিতির লেনদেনে অস্বচ্ছতার অভিযোগ ওঠে এসেছে। আজ ১ এপ্রিল বুধবার সকালে বাদী মোঃ শিপন (৪০) সীতাকুন্ড মডেল থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, মোঃ সুমন (৩৫),  ৭নং বাস ড্রাইভার মালিক সমিতির সভাপতি মোঃ আমির (৪০) সাধারণ সম্পাদক মোঃ মিন্টু (৪৫),জাকির হোসেন (৪০), মোঃ নেজাম (৩৫)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০ মাস পূর্বে আমরা ৭ নং বাস গাড়ির ড্রাইভার-হেল্পার মিলে একটি সমিতি করি।সমিতির নাম ৭ নং বাস ড্রাইভার মালিক সমিতি।তখন উপরোক্ত বিবাদীগণকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করা হয়।

আমাদের সীতাকুন্ড লাইনে মোট ৮০ টি গাড়ি রয়েছে। প্রতিটি গাড়ি থেকে দৈনিক ২০ টাকা করে ৮০×২০ =১৬০০ টাকা। বর্তমানে সমিতির মধ্যে টোটাল আনুমানিক ১১ লক্ষ ৬০ হাজার টাকা জমা আছে। ৭নং বাস মালিক সমিতির সদস্য হিসেবে আমরা টাকার হিসাব চাইলে বিবাদীগণ টাকা না দিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে।

সর্বশেষ বিবাদীদের কাছ থেকে হিসাব কিতাব চাইলে আমাদের হিসাব দিতে বাধ্য না এবং বেশি বাড়াবাড়ি করলে লোক ভাড়া করে হত্যার করার হুমকি দেন। আমরা টাকা ফেরত পেতে আইনের দ্বারস্থ হলাম।

অভিযোগের বিষয়ে জানতে ৭নং বাস ড্রাইভার মালিক সমিতির সভাপতি মোঃ আমির হোসেনকে প্যাসেঞ্জার ভয়েস প্রতিবেদক মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।