চট্টগ্রাম রেলস্টেশনে অর্ধশতাধিক যাত্রীর ভোগান্তি

Passenger Voice    |    ০৫:০৫ পিএম, ২০২৬-০৪-০১


চট্টগ্রাম রেলস্টেশনে অর্ধশতাধিক যাত্রীর ভোগান্তি

মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ভোগান্তির শিকার অর্ধশতাধিক যাত্রী। ১ এপ্রিল বুধবার বিকাল চারটার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় কক্সবাজার প্রবাল এক্সপ্রেসের যাত্রীরা ভোগান্তির বর্ণনা দেন। এসময় তারা রেলওয়ে স্টেশন ম্যানেজার কক্ষে গিয়ে জড়ো হন। পরে ম্যানেজারকে না পেয়ে পুলিশের সহায়তা বুথে গেলে তাদের অসহযোগিতার কথা জানান ভুক্তভোগী যাত্রীরা।

এসময় ভুক্তভোগী যাত্রীরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আমরা উদয়ন ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই। ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিনে সমস্যা থাকায় দুপুর একটার দিকে চট্টগ্রাম আসার কথা থাকলেও দুই ঘন্টা দেরীতে আসে। এতে আমরা কক্সবাজার প্রবাল এক্সপ্রেস এর ট্রেন মিস করি। এরপর আমরা স্টেশন ম্যানেজারের কাছে গেলে তাকে পাওয়া যায়নি,স্টেশন ম্যানেজার এবং রেল পুলিশ আমাদের সহযোগিতা করেননি।

চট্টগ্রাম রেলস্টেশনে প্যাসেঞ্জার ভয়েস প্রতিবেদক যাত্রীদের চরম ভোগান্তির চিত্র দেখে ম্যানেজার এর কক্ষে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কল দিলেও রিসিভ করেননি।

যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের চরম গাফিলতি আর ব্যর্থতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।