মিরসরাইয়ে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি

Passenger Voice    |    ১২:১৬ পিএম, ২০২৬-০৩-৩১


মিরসরাইয়ে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি

মোঃ জয়নাল আবেদীন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন,জরাজীর্ণ গাড়ি।গাড়িটি সড়কে চলাচলের অনুপযোগী হলেও দিব্যি টানছে যাত্রী।

৩১ মার্চ মঙ্গলবার সাড়ে এগারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় জরাজীর্ণ গাড়িটি দেখা যায়।

স্থানীয়রা জানান, সেইফ লাইন নামের গাড়িটি রাস্তায় চলাচলের অনুপযোগী।এই ধরনের গাড়ি সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।গাড়িটি লোকাল যাত্রী টানছে কিন্তু যাত্রীরা তাড়াহুড়ো করে ঝুকি নিয়ে এসব গাড়িতে ওঠে।এদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের আরো তদারকি বাড়ানো উচিত।তবে কিছু ক্ষেত্রে হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে এসব গাড়ি অবাধে চলাচল করে।

এই বিষয়ে জানতে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসিকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করে কেটে দেন। পরবর্তীতে ক্ষুদে বার্তা পাঠালে কোন সদুত্তর দিতে পারেননি তিনি।