সীতাকুন্ডে জ্বালানী তেল নিতে ৫ কিলোমিটার দীর্ঘ  লাইন

Passenger Voice    |    ১২:১৫ পিএম, ২০২৬-০৩-৩১


সীতাকুন্ডে জ্বালানী তেল নিতে ৫ কিলোমিটার দীর্ঘ  লাইন

মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রামের সীতাকুন্ডে জ্বালানী তেল নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আনুমানিক ৫ কিলোমিটার দীর্ঘ লাইন।

৩১ মার্চ মঙ্গলবার সকালে সীতাকুন্ড নুনাছড়া হতে ছোট দারোগা হাট পর্যন্ত দীর্ঘ লাইনে লরী ও কাভার্ডভ্যান দেখা যায়।

চালকরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, জ্বালানী তেল নিতে মহাসড়কের পাশে এক ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছি। আমরা সেবা ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার জন্য অপেক্ষা করছি। এই দীর্ঘ লাইনে আর কতক্ষন লাগতে পারে জানিনা। গরমের মধ্যে দীর্ঘ লাইনে অতিষ্ঠ লাগছে।