অভিযানে পাল্টাচ্ছে চট্টগ্রাম নগরীর প্রেট্রোল পাম্পের চিত্র

Passenger Voice    |    ০৫:১৫ পিএম, ২০২৬-০৩-২৮


অভিযানে পাল্টাচ্ছে চট্টগ্রাম নগরীর প্রেট্রোল পাম্পের চিত্র

মোঃ জয়নাল আবেদীন: সারাদেশে  ম্যাজিস্ট্রেটের অভিযানের ফলে চট্টগ্রামে প্রেট্রোল পাম্পে মুহূর্তে পাল্টে গেছে চিত্র। নগরীর বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানী তেলের সংকট কিংবা অকটেন নেই পোস্টার লাগাতে দেখা যায়নি।এছাড়া দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছেনা চালকদের।এরফলে ধীরে ধীরে তাদের আতঙ্ক কাটছে।

২৮ মার্চ শনিবার বিকাল চারটার দিকে চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ গাজী ফিলিং স্টেশনে এমন চিত্র দেখা যায়।এছাড়া লালখান বাজার সংলগ্ন কয়েকটি ফিলিং স্টেশনে ভোগান্তি ব্যতিত তেল নিতে দেখা যায়।

চালকরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, যেসব দোকানে অকটেন নেই, ডিজেল নেই লেখা থাকত আজকে তারা সতর্ক হয়েছে।সারাদেশে অভিযানের ফলে তেল মজুদকারীদের ঘুম ভেঙেছে।তেল আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা উচিত বলে মনে করছি।

নয়ন সিকদার প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, প্রত্যেক পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার দিলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।প্রভাবশালী সিন্ডিকেটের বারোটা না বাজা পর্যন্ত বাজার অস্থিতিশীল থাকবে।