মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার পঞ্চাশ হাজার জরিমানা

Passenger Voice    |    ০৫:১২ পিএম, ২০২৬-০৩-২৮


মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার পঞ্চাশ হাজার জরিমানা

২৮ মার্চ শনিবার  জামালপুর জেলার সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে সকাল থেকে মোটসাইকেল চালকেরা দীর্ঘ অপেক্ষা  করলে জুই এন্টারপ্রাইজ  জানান তাদের কাছে কোনো পেট্রোল নেই। 

তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থলে যান। সরেজমিনে পরিদর্শন শেষে ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোলের মজুদ পাওয়া যায়।

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিতরণ শুরু হয়।