শিরোনাম
Passenger Voice | ০৪:৫৮ পিএম, ২০২৬-০৩-২৬
রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী একটি বাস উল্টে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাঙামাটির সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য বাসটি রিজার্ভ করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
বাসটির একজন যাত্রী জুই চাকমা বলেন, প্রায় ৫০ যাত্রী নিয়ে বাসটি নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়।
দুর্ঘটনার বিষয়ে চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অন্য যাত্রীদের বিকল্প বাসে করে চট্টগ্রামে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত