চট্টগ্রামে নেই যানজট,স্মার্ট ফোনে সময় পার করছে ট্রাফিক পুলিশ

Passenger Voice    |    ০৪:০৫ পিএম, ২০২৬-০৩-২৬


চট্টগ্রামে নেই যানজট,স্মার্ট ফোনে সময় পার করছে ট্রাফিক পুলিশ

মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রাম নগরীর ব্যস্ত সড়কে নেই যানযট।এরফলে সড়কের পাশে বসে স্মার্ট ফোনে নিরিবিলি সময় কাটাচ্ছেন এক ট্রাফিক পুলিশ।

২৬ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জুবিলি রোড তিন পোলের মাথায় এই দৃশ্য দেখা যায়।চট্টগ্রামের অন্যতম ব্যস্ততম সড়ক ফাঁকা থাকায় অলস সময় কাটাচ্ছেন।

ঝড়,বৃষ্টি,রোদ এবং ধুলোবালিতে  প্রচন্ড চাপ নিয়ে সড়কে ট্রাফিক পুলিশকে ঘাম ঝরাতে দেখা গেলেও এবারের চিত্র ভিন্ন।ঈদের ছুটি শেষ  হওয়ার পরও সড়কে বিশৃঙ্খলা না থাকায় আরামেই কাটছে ট্রাফিক পুলিশ সদস্যদের।