সেনা ও নৌবাহিনীতে ২৭ জনকে অনারারি কমিশন

Passenger Voice    |    ০৩:০১ পিএম, ২০২৬-০৩-২৬


সেনা ও নৌবাহিনীতে ২৭ জনকে অনারারি কমিশন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মোট ২৭ জনকে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। 

আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাহিনীর ১৮ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৯ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।

এ অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।