চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন

Passenger Voice    |    ১০:৪৭ এএম, ২০২৬-০৩-২৬


চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন

মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

২৬ মার্চ বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বিএম গেইট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও পরবর্তীতে তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।ট্রেনের দুইটি বগিতে আগুন লেগে পুড়ে যায়।পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।