তেল সংকটে ইঞ্জিন গাড়ির চালকরা,স্বস্তিতে রিকশা চালকরা!

Passenger Voice    |    ০৪:৫৩ পিএম, ২০২৬-০৩-২৫


তেল সংকটে ইঞ্জিন গাড়ির চালকরা,স্বস্তিতে রিকশা চালকরা!

মোঃ জয়নাল আবেদীন: ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ ক্রমশ বাড়ছে।এরসঙ্গে বিশ্বে বৃদ্ধি পাচ্ছে জ্বালানি তেলের সংকট।এরফলে দেশের ফিলিং স্টেশনে চরম তেল সংকট দেখা দিয়েছে।যদিও পাম্প কর্তৃপক্ষ ব্যাংক বন্ধ ও তেলের ডিপো বন্ধ রাখার কারণে সংকট বলে দাবি করছেন।সবকিছু মিলিয়ে দেশের ফিলিং স্টেশন গুলোতে রীতিমতো চালকদের তেল সংকট যুদ্ধ তৈরী হয়েছে।আর এই যুদ্ধে চরম ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।

অন্যদিকে জ্বালানি তেল রিফিলের চিন্তা না থাকায় স্বস্তিতে প্যাডেল ও বিদ্যুৎ চালিত রিকশা চালকরা।

চট্টগ্রাম নগরীর রিকশা চালকরা প্যাসেঞ্জার ভয়েসকে জানান, প্যাডেল চালিত রিকশা দিয়ে আয় উপার্জন করি এক্ষেত্রে তেলের কোন চিন্তা নেই।তেল সিস্টেম না থাকায় ভোগান্তি থেকে রক্ষা পেয়েছি।আমরা প্যাডেল ও বিদ্যুৎ চালিত রিকশা চালকরা স্বস্তিতে আছি।এদিকে নগরে তেল সংকটে অধিকাংশ গাড়ি সড়কে না থাকায় আমরা রাজত্ব করছি।

রিকশা চালক রবিউল ইসলাম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, স্বস্তিতে আছি।কোন প্রকার তেল নেওয়ার ঝামেলা নেই।অথচ ইঞ্জিন চালিত গাড়ির চালকরা বেশ বেকায়দায় পড়েছে।তবে চাই দেশে তেল সংকট দূর হোক।কারণ ইঞ্জিন চালিত গাড়ি যত বেশি চলবে তত যাত্রীও বাড়বে।