শিরোনাম
Passenger Voice | ০৪:২০ পিএম, ২০২৬-০৩-২৫
মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রামে তীব্র তেল সংকটে ফিলিং স্টেশন বন্ধের হিড়িক পড়েছে।চট্টগ্রাম নগরীর বেশ কিছু ফিলিং স্টেশন সকালে তেল বিক্রি বন্ধ রাখতে দেখা যায়।আবার বিকালে খোলা রাখলেও সীমিত পরিসরে জ্বালানি তেল দিতে সময়সীমা বেঁধে দিচ্ছে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ। এরফলে ঈদের ছুটির পরেও চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা।
আজ ২৫ মার্চ বুধবার চট্টগ্রাম নগরীর লাভলেইন এলাকায় অবস্থিত এ্যাপোলো ১১ লিমিটেড ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বাইক চালকরা।
পাম্প মালিকরা বলছে, ব্যাংক ও তেলের ডিপো বন্ধ থাকায় এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে। কোন প্রকার তেল মজুদ করা হয়নি।
এদিকে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ লাইন চোখে পড়ছে। অনেক চালক তেল না পেয়ে এক ফিলিং স্টেশন থেকে অন্য ফিলিং স্টেশন হন্য হয়ে ছুটছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত