ঘাতক প্রাইভেট কার চালক পিষে দিল অটোরিকশাকে,নিহত ২

Passenger Voice    |    ০৩:৪৮ পিএম, ২০২৬-০৩-২৫


ঘাতক প্রাইভেট কার চালক পিষে দিল অটোরিকশাকে,নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার যাত্রীসহ একটি অটোরিকশাকে দ্রুতগতির প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সাতকানিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসি’র মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় নিহতদের নাম বাবুল দে প্রকাশ বালি ড্রাইভার ও ফল ব্যবসায়ী রঞ্জিত ধর।এছাড়া রিকশায় থাকা অপর ৪ যাত্রীও গুরুতর আহত হয়েছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, মৌলভীবাজার রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির ময়নাতদন্ত ও আহতদেরকে চিকিৎসার জন্য স্থানীয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার ডিউটি অফিসার এস আই রাসেল জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম বাবুল দে। তিনি সকালে অটোরিকশায় করে মৌলভীর দোকানের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।