শিরোনাম
Passenger Voice | ১১:৩৪ এএম, ২০২৬-০৩-২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর নতুনপাড়া এলাকায় মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষে নাঈম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।
নিহত নাঈম সদর উপজেলার ওই গ্রামের সাজিরুল ইসলামের ছেলে এবং জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ওই গ্রাম থেকে মোটরসাইকেলযোগে রাফিদ ও নাঈম দুই বন্ধু ঘুরতে বের হয়। তারা দামুড়হুদা উপজেলার জয়রামপুর নতুনপাড়া এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে আসা একটি নসিমনকে ধাক্কা দিলে রাফিদ ও নাঈম গুরুতর আহত হয়। পরে তাদের এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত