বিজ্ঞাপনে শাহেদ-দীপা দম্পতি

Entertainment desk    |    ০১:০৪ পিএম, ২০২০-০৭-১৯


বিজ্ঞাপনে শাহেদ-দীপা দম্পতি

অভিনেতা শাহেদ আলী ও অভিনেত্রী দীপা খন্দকার দম্পতি প্রথমবারের মতো একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। একটি বহুজাতিক প্রতিষ্ঠান’র (বুসন্ধরা) তেলের বিজ্ঞাপনে তারা দু’জন মডেল হয়েছেন।

এরইমধ্যে বিজ্ঞাপনটির শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে। এবারের ঈদে এটি প্রচারে আসবে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী।

শাহেদ আলী বলেন, ‘বিজ্ঞাপনে প্রথম আমার কাজ করা হয় অমিতাভ রেজার নির্দেশনাতে। রবি’ সিরিজের তিনটি বিজ্ঞাপনে সেই সময় কাজ করেছিলাম। নতুন বিজ্ঞাপনটি দর্শক আকৃষ্ট করবে বলে আশা করি।

দীপা খন্দকার বলেন, ‘করোনার কারণে কাজে ফেরা হচ্ছিলো না। ভেবে দেখলাম ধীরে ধীরে কাজ শুরু করতেই হবে। তবে অমিতাভের কারণেই এই বিজ্ঞাপনের মধ্যদিয়ে কাজে ফেরা।

তার ইউনিট আমার পরিচিত, তাছাড়া শুটিং চলাকালীন সময়ে সবকিছু গুছিয়ে কাজ করা হয়। বসুন্ধরা তেল’র বিজ্ঞাপনের মধ্যদিয়ে আমার এবং শাহেদ’র একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করা হলো। এদিকে দীপা গিয়াস উদ্দিন সেলিমের একটি ঈদের নাটকে অভিনয় করবেন। শাহেদ আলী এরই মধ্যে গোলাম সোহরবা দোদুলের নির্দেশনায় ৭ পর্বের ধারাবাহিক ‘বনে ভোজনে’, সুমন আনোয়ার ও ইমরাউল রাফাতের দুটি খ- নাটকের কাজ শেষ করেছেন।