শিরোনাম
Passenger Voice | ০৫:০৩ পিএম, ২০২৬-০৩-২৪
মোঃ জয়নাল আবেদীন: পবিত্র ঈদুল ফিতরের ৭ দিন ছুটি শেষ তবুও চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা, জামালখান, লালখান বাজার, ওয়াসা মোড়, জিইসি মোড়,প্রবর্তক মোড় এবং নিউ মার্কেট ও অন্যান্য এলাকায় গণপরিবহনে যাত্রীদের চাপ নেই।
আজ ২৪ মার্চ মঙ্গলবার সকাল থেকে বিকালে এই চিত্র দেখা যায়। চিরচেনা যানজটের শহরে নেই কোনো মানুষের ভিড়।এরফলে গণপরিবহনে যাত্রীদের কোন চাপ দেখা যায়নি।
নিঝুম মজুমদার বলেন, ঈদের ছুটি শেষ। ধীরে ধীরে চট্টগ্রাম চিরচেনা রুপে ফিরবে।যদিও ছুটির দিনে চট্টগ্রাম নগরী ফাঁকা মনে হলেও আস্তে আস্তে গণপরিবহনে যাত্রীদের হুড়োহুড়ি দেখা মিলবে।
তবে চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনের চিত্র ভিন্ন। সেখানে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মত ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত