শিরোনাম
Passenger Voice | ০৩:০৫ পিএম, ২০২৬-০৩-২৪
মোঃ জয়নাল আবেদীন: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারো চট্টগ্রামের ফিলিং স্টেশন গুলোতে বাইকার ও অন্যান্য যানবাহনের তীব্র চাপ দেখা যাচ্ছে।
আজ ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় সংলগ্ন এস এইচ ফিলিং স্টেশনে বাইকারদের দীর্ঘ লাইন দেখা যায়।
বাইকাররা জানান, ঈদের ছুটি শেষ।আজ থেকে আমাদের কর্মব্যস্ত জীবন শুরু।তেলের সংকট এড়াতে বা ভোগান্তি কমাতে ফিলিং স্টেশনে লাইন ধরে আছি।কতক্ষনে তেল পাব জানিনা তবে পেলেই হবে।
এদিকে বাইকাররা ছাড়াও প্রাইভেট কার,সিএনজি ও ম্যাক্সিমা গাড়িকে দীর্ঘ লাইনে তেল নিতে দেখা গেছে।
হাসিবুর রহমান নামে এক যাত্রী প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, সরকার বলে তেল সংকট নেই আবার ফিলিং স্টেশনে মালিকরা তেল সংকট দেখায়।এরফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এদিকে দামপাড়া ফুয়েল স্টেশনে বাইকারদের তেল না দিয়ে ফেরত পাঠানো হয়েছ। তাদের ৫-৬ টার সময় আসতে বলা বলেন পাম্প কর্মচারীরা।একি চিত্র চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত