শিরোনাম
Passenger Voice | ১১:০২ এএম, ২০২৬-০৩-২৪
নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছোটবাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন এবং ফজলুর রহমানের ছেলে বাবুল।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পাবনার ঈশ্বরদী থেকে বালুবোঝাই একটি ট্রাক লালপুরের দিকে যাচ্ছিল। পথে দক্ষিণ লালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি জানান, এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি বাড়ির দেয়ালে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মরদেহ দুইটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তিনি জানান, পরে সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে বাবুল হোসেন নামে আরও একজন মারা যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত