শিরোনাম
Passenger Voice | ০৪:১৩ পিএম, ২০২৬-০৩-২০
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর নির্দেশে ১৯ মার্চ রাত ১১টায় কমলাপুর হতে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) ট্রেনটি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) আকস্মিক পরিদর্শন করেন। তিনি ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) হতে ট্রেনে আরোহন করেন এবং একই ট্রেন যোগে তিনি চট্টগ্রাম যান। ট্রেন পরিদর্শন কালে তিনি সকল কোচের যাত্রীর সাথে মত বিনিময় করেন।যাত্রীদের মতামত ও পরামর্শ শোনেন। এসময় তিনি যাত্রীদের নিকট প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।
রেল পরিষেবার মান বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনগুলোতে আরো কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপে যাত্রী সাধারণ সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন কালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মোঃ সুবক্তগীন উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত