শিরোনাম
Passenger Voice | ০৮:৩৭ পিএম, ২০২৬-০৩-১৮
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেছে তিনজনের। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ৯ যাত্রী আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত