শিরোনাম
Passenger Voice | ০৮:১২ পিএম, ২০২৬-০৩-১৮
মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটে যাত্রী ও টিকিট কালেক্টরদের মধ্যে হাতাহাতির ঘটনায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘাটের পরিচালক পান্না লাল নন্দী।
তিনি বলেন, যাত্রীরা আমাদের টিকিট কালেক্টরেটরদের গায়ে হাত তোলায় লঞ্চ পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কেন গায়ে হাত দিলো সে বিষয়ে কিছু বলেননি তিনি।
কয়েকজন লঞ্চযাত্রী বলেন, ঘাটে লঞ্চ না থাকলেও টিকিট বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছে, কতক্ষণ আমরা অপেক্ষা করবো।
এদিকে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা ফেরিতে করে এই নৌরুট পার হচ্ছে। যাত্রীদের চাপে ফেরিতে যানবাহন পরিবহন কম করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত