শিরোনাম
Passenger Voice | ১২:৪৬ পিএম, ২০২৬-০৩-১৭
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি। টানা এই ছুটিতে ঈদের দিন রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। শুধু ঈদের দিনই এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গতকাল সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে। ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াত পরিকল্পনা আগেভাগে নির্ধারণ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত