শিরোনাম
Passenger Voice | ১২:৪৪ পিএম, ২০২৬-০৩-১৭
মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রাম কদমতলী রেল ক্রসিংয়ে দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করছেন চালক ও যাত্রীরা। ১৭ মার্চ বুধবার বেলা বারোটার দিকে কদমতলী রেল ক্রসিংয়ের উপর যানবাহনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। এসময় ওই রেল ক্রসিংয়ে কোন গেটম্যান ও ট্রাফিক চোখে পড়েনি। কোন ধরনের শৃঙ্খলা না থাকায় এরফলে দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা।
যাত্রীরা বলেন, এই রেলক্রসিং অত্যন্ত বিপদজনক হয়ে দাঁড়িয়েছে।তারমধ্যে বেশিরভাগ সময় দেখা যায় ট্রাফিক নেই আবার কখনো দেখা যায় যানবাহনের চাপ।এরফলে মারাত্মক ট্রেন দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা প্রবল। অনতিবিলম্বে এই রেলক্রসিংয়ের উপর রেলওয়ে ও ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছি।
মোটরসাইকেল আরোহী রায়হান শিকদার বলেন, আমরা দুর্ঘটনার পর সচেতন হই। কিন্তু দেখা যায় দুর্ঘটনার পূর্বে নিয়ম কানুন অনুযায়ী চললে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এক্ষেত্রে যেমন ট্রাফিক,রেল সংশ্লিষ্টদের সতর্ক হওয়া উচিত তেমনি চালকদের আরো শৃঙ্খলা বজায় রাখা উচিত। কদমতলী রেল ক্রসিংয়ের প্রতি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
পথচারীরা বলেন, ডানের লেনের গাড়ি বামে এবং বামের লেনের গাড়ি ডানে চলার কারণে প্রকৃতপক্ষে রেলক্রসিংয়ে যানযট সৃষ্টি হয়।আর যানজটের কবলে পড়ে কদমতলী রেল ক্রসিংয়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু কে শোনে কার কথা এখানে সবাই রাজা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত