শিরোনাম
Passenger Voice | ১১:৪৭ এএম, ২০২৬-০৩-১৭
ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে বলে টোলপ্লাজা সূত্রে জানা গেছে।
এদিকে যানবাহনের বাড়তি চাপ ও মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে নির্মাণ কাজ চলমান থাকায় যানবাহনের জটলার সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কের কোথাও যানজট তৈরি হয়নি।
মঙ্গলবার (১৭ মার্চ) রংপুরগামী রহিস উদ্দিন বলেন, ঢাকা থেকে সব সময় ৬০০ থেকে ৭০০ টাকায় যাতায়াত করি, কিন্তু এখন ১২০০ থেকে ১৫০০ টাকা ভাড়া নিচ্ছে।
বগুড়ার এক যাত্রী গাড়িসংকটের অভিযোগ করে বলেন, ঢাকায় বাস কাউন্টারে গেলে তারা বাসের সংকট দেখিয়ে ভাড়া বেশি নিচ্ছেন। অথচ তাদের বাস খালি পড়ে আছে।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শরীফ হোসেন বলেন, ‘মহাসড়কে কোন প্রকার যানযট নেই। আশা করছি নিরাপদে উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রা হবে।’
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে দিন-রাত ২৪ ঘণ্টা পর্যায়ক্রমে আট শতাধিক পুলিশ সদস্য কাজ করছেন। আশা করছি উত্তরের পথে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত