শিরোনাম
Passenger Voice | ১০:৫৫ এএম, ২০২৬-০৩-১৭
মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রাম নগরীর একেখান, অলংকার, টাইগার পাস, লালখান বাজার ও দেওয়ান হাট এলাকায় নেই চিরচেনা যানযট।
১৭ মার্চ বুধবার সকাল ১০ টা থেকে নগরীর বিভিন্ন স্থানে এই চিত্র লক্ষ্য করা যায়।
কর্মজীবীরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, এবার দূর দূরান্তের যাত্রীরা ঈদের পূর্বে বাড়িতে চলে গেছে। এজন্য মহাসড়ক ফাঁকা মনে হচ্ছে।এছাড়া ট্রাফিক পুলিশে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। সব মিলিয়ে আজকের সকালটা ভিন্ন।এছাড়া শবে কদরের বন্ধ থাকার ফলে রাস্তায় তেমন ব্যস্ততা দেখা যাচ্ছে না।
চালকরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, প্রতিদিনের মতো আজকে রাস্তায় যানজট নেই বললেই চলে। ঈদের আগে মহাসড়কে নিঃশ্বাস ফেলার সময়টুকু থাকেনা। অথচ নগরীর বিভিন্ন এলাকায় কোন ধরনের যানযট ছাড়াই গাড়ি চলাচল করছে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে এমন ফাঁকা থাকবে কিনা সেটা জানিনা।
বাইক রাইডাররা বলেন, ঈদের ব্যস্ততা নেই বললেই চলে। যাত্রীদের তেমন আনাগোনা নেই। তবে সন্ধ্যার দিকে পরিস্থিতি পাল্টে যেতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত