শিরোনাম
Passenger Voice | ০৩:১৩ পিএম, ২০২৬-০৩-১৬
ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রোববার (১৫ মার্চ ) রাত ১১টার দিকে ফেনী-দাগনভূঞা সড়কের মোল্লাঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ফেনী সদর উপজেলার বারোআনি এলাহীগঞ্জ গ্রামের নেজাম উদ্দিনের ছেলে প্রবাসী নাজমুল হাসান (২৫) এবং পথচারী গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের শওকত আলীর ছেলে হাবিজুর রহমান (৪৫)। আহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলে রাব্বী জানান, দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে যান। তাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেছনে একজন আরোহী নিয়ে দাগনভূঞা থেকে ফেনী যাচ্ছিলেন নাজমুল হাসান। মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোল্লাঘাটায় পথচারীকে চাপা দেয় এবং সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন নাজমুল। ঘটনাস্থলে পথচারী হাবিজুরের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান।
স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় নাজমুলের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত