চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিআরটিএর সতর্কতামূলক লাল পতাকা স্থাপন 

Passenger Voice    |    ১১:৪৯ এএম, ২০২৬-০৩-১৬


চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিআরটিএর সতর্কতামূলক লাল পতাকা স্থাপন 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বিআরটিএর সতর্কতামূলক পতাকা স্থাপন করেছেন।

গতকাল ১৫ মার্চ রবিবার সকাল ৯-১০ টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগ এবং বিভাগীয় পরিচালক (ইঞ্জিঃ) মোঃ মাসুদ আলমের দিকনির্দেশনায় বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উথুয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ ৯ টি বাঁকে চালকদের সবোর্চ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রত্যেকটি বাঁকে সারিবদ্ধভাবে লাল পতাকা স্থাপন করা হয়েছে।

বাঁক গুলো হলো যথাক্রমে

১. চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্য সংলগ্ন বাঁক

২. লোহাগাড়া-চুনতির জাঙ্গালিয়া বাঁক

৩. চুনতির ডেপুটি বাজারের আগের বাঁক

৪. চুনতির ডেপুটি বাজারের পরের বাঁক

৫. চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক

৬. লোহাগাড়া রাজাঘাটা বাঁক

৭. সাতকানিয়া মিঠা দিঘী সংলগ্ন বাঁক

৮. চন্দনাইশ খানহাট পুকুর সংলগ্ন বাঁক

৯. পটিয়ার পাইরুল মাজার  সংলগ্ন বাঁক


বিআরটিএর কর্মকর্তারা জানান, আশা করা যায়, সাবধানতা অবলম্বনের সতর্কতামূলক চিহ্ন হিসেবে লাল পতাকাগুলো অতি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে বিভিন্ন জেলা থেকে কক্সবাজারে আগত চালকদেরকে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বনে সহায়তা ও সচেতন করবে।