ঈদ উপলক্ষে সড়কে তিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

Passenger Voice    |    ১১:৪৬ এএম, ২০২৬-০৩-১৬


ঈদ উপলক্ষে সড়কে তিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসন ও যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়ক নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ৫ ই মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সহকারী সচিব মোঃ জসিম উদ্দিন'র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্তে বলা হয়েছে, ঈদের আগের ৩ দিন এবং পরবর্তী ৩ দিন অর্থ্যাৎ ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত মহাসড়কে ট্রাক,কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা।তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবেনা।

উল্লেখ্য: নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য,পচনশীল দ্রব্য,গার্মেন্টস সামগ্রী,ঔষধ,সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে