চট্টগ্রামের চকবাজারে সড়কে ভাসমান দোকান,পথচারীদের দুর্ভোগ

Passenger Voice    |    ০৩:৫৭ পিএম, ২০২৬-০৩-১৫


চট্টগ্রামের চকবাজারে সড়কে ভাসমান দোকান,পথচারীদের দুর্ভোগ

মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় সড়কের পাশে ভ্রাম্যমাণ দোকানে দুর্ভোগে পড়েছেন পথচারী ও যাত্রীরা।

১৫ মার্চ রবিবার সকালে চকবাজার এলাকায় সড়ক ঘেঁষে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকানের উপস্থিতি দেখা গেছে‌।

পথচারী ও চালকরা বলেন, ঈদকে কেন্দ্র করে মূল সড়ক ও সড়ক ঘেঁষে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে আমাদের ভোগান্তি বাড়িয়েছে।প্রতিদিন প্রভাবশালী চক্র এদের থেকে লক্ষ লক্ষ টাকার চাঁদা আদায় করে।তবে ঈদকে কেন্দ্র করে এই ভোগান্তি বেড়েছে বহুগুণ।

শাহিনুর নামের এক শিক্ষার্থী বলেন, বাজার কেন্দ্রিক এক ধরনের গোষ্ঠী রয়েছে।যাদের কাজ চাঁদা আদায় করা।তবে তারা প্রতি দোকানদার থেকে চাঁদা আদায় করে তাদের পক্ষে কাজ করে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত আছেন।আমরা অনতিবিলম্বে এসব ভোগান্তি থেকে রেহাই পেতে চাই।