রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

Passenger Voice    |    ০৩:৪৭ পিএম, ২০২৬-০৩-১৫


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

রাজধানী ঢাকায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ  মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে।

১৪ মার্চ  শনিবার বিকাল ৩ টা থেকে ০৫.৩০ পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসি-কাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় স্পেশাল অ্যাকশন গ্রুপ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাকির হোসেন (৪০) ২। রাকিবুল হাসান রকি (২৫) ৩। আল আমিন (২২) ৪। ইবনে হাসেম (৩২) ৫। মোঃ স্বপন ইসলাম (২৬) ৬। খালিদ বিন আজাদ (৪১) ৭। সাকিব (১৯) ৮। রিফকুল ইসলাম (২০) এবং ৯। মাজহারুল ইসলাম (১৯)।

গ্রেফতারকৃতদের নিকট থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপর্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।