শিরোনাম
Passenger Voice | ০২:১৮ পিএম, ২০২৬-০৩-১৫
মোঃ জয়নাল আবেদীন: বাণিজ্যিক শহর চট্টগ্রাম থেকে ঘরমুখো মানুষেরা ট্রেনে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরে যাচ্ছেন। একাকী কিংবা পরিবারের সদস্যদের নিয়ে ট্রেন যাত্রায় নেই কোন ভোগান্তির চিত্র। এছাড়া ঈদের পূর্বে ভোগান্তি এড়াতে চাকরীজীবি কিংবা ব্যবসায়ীরা চট্টগ্রাম ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দূর দূরান্ত যাত্রীরা বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দিচ্ছেন।তবে যাত্রীদের ভীড় বা চাপ তেমন লক্ষ্য করা যায়নি।
এদিকে চট্টগ্রাম ছেড়ে যাওয়া যাত্রীদের অভিযোগ নির্ধারিত শিডিউলে ট্রেন ছাড়ছেনা।
অন্যদিকে চট্টগ্রাম রেলস্টেশন স্টেশন মাস্টার প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ছেনা অভিযোগটি পুরোপুরি সত্য নয়।তবে নির্ধারিত সময়ের ৫ থেকে ১০ মিনিট পর ট্রেন ছাড়ে।ঘরমুখো মানুষের যাত্রা স্বাভাবিক রয়েছে।এখনো পর্যন্ত ট্রেনের শিডিউল ঘাটতি হয়নি।
তিনি আরো বলেন, চট্টগ্রাম থেকে আমাদের মোট ১৬ টি ট্রেন ছাড়ে।ট্রেনে সিটের আসন সংখ্যা প্রায় ১৫০০।এছাড়া ১৬ তারিখ থেকে স্পেশাল ট্রেন চলবে।
ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তঃনগর ট্রেনের যাত্রী সোহরাব হোসেন বলেন, প্রতি ঈদে বাড়ি ফেরার আনন্দ অন্যরকম।ঈদের পূর্বে ট্রেন যাত্রায় স্বাভাবিক থাকে।পরে হাজার হাজার যাত্রীদের ভিড়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে।এজন্য ঈদের কয়েকদিন থাকা অবস্থায় যাচ্ছি।সব মিলিয়ে উদ্দেশ্য ঈদযাত্রায় নিরাপদে বাড়ি ফিরে যাওয়া আবার ছুটি শেষে ভোগান্তি ছাড়া ফিরে আসা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত