শিরোনাম
Passenger Voice | ১২:১৯ পিএম, ২০২৬-০৩-১২
নিজস্ব প্রতিবেদক: সরকারী ছুটির দিনে অর্থাৎ শুক্রবার ও শনিবার বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর অধীনস্থ বিপণন কোম্পানী সমূহের প্রধান ডিপো খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশন'র সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে আরো বলা হয়েছে, জণগণের চাহিদা মোতাবেক দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে।পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ /ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে।জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে সরকারী ছুটির দিন (শুক্রবার, শনিবার) বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশন'র অধীনস্থ বিপণন কোম্পানী সমূহের প্রধান স্থাপনা /ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত