শিরোনাম
Passenger Voice | ০২:২৩ পিএম, ২০২৬-০৩-১০
ইপসা- এডভোকেসি ইউনিটের উদ্যোগে কক্সবাজারের চৌফলদন্ডীতে শিশুশ্রম ও বাল্য বিয়ে প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে।পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধ করা, বাল্য বিয়ে প্রতিরোধ করা, শিশুশ্রম নিরসন করা সহ নানা উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠিত হয়৷
আজ (১০ মার্চ) এক সামজিক বৈঠকে এ কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবক জাফর আলম। সাধারণ সম্পাদক নুরুল হক। এ কমিটি মাঠ পর্যায়ে আগামী তিন বছর কাজ করবে বলে জানানো হয়।
ইপসা'র পক্ষে এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারে ইপসা'র এডভোকেসি প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার আলী আদনান, আউটরিচ অফিসার নয়ন চন্দ্র দাস প্রমুখ।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন সহসভাপতি রেনু আক্তার, সহ সাধারন সম্পাদক খুরশীদা আক্তার, সাংগঠনিক ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক হামিদা বেগম, সদস্য রেহেনা আক্তার, মো: জয়নাল আবেদিন।
ইপসা'র হেড অব এডভোকেসি মোহাম্মদ আলী শাহীন বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার মানুষজন নানা কারণে সামাজিক সহিংসতার শিকার হয়। আমরা আমাদের অবস্থান থেকে তাদের কাউন্সেলিং করা ছাড়াও নানা ধরনের সাপোর্ট দিয়ে থাকি৷ এ কমিটি মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখবে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে ইপসা শিশুশ্রম নিরসন, বাল্য বিয়ে প্রতিরোধ, সামাজিক সহিংসতা প্রতিরোধ সহ নানা ইস্যু নিয়ে জলবায়ু উদ্বাস্তু মানুষের মাঝে কাজ করে আসছে৷
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত